Apan Desh | আপন দেশ

প্রতিরক্ষা চুক্তি স্বা‌র্থের ভিত্তি‌তে না হ‌লে বি‌বেচনা ক‌রবে সরকার

কূটনৈতিক প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিরক্ষা চুক্তি স্বা‌র্থের ভিত্তি‌তে না হ‌লে বি‌বেচনা ক‌রবে সরকার

জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বা‌র্থের ভিত্তি‌তে না হ‌লে সরকার বি‌বেচনা ক‌রে দেখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৈঠ‌কে উপ‌স্থি‌ত ছি‌লেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা।

জাপা‌নের স‌ঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা খা‌তে যে চু‌ক্তি ক‌রে‌ছে সে বিষয়ে নতুন সরকা‌রের অবস্থান জান‌তে চাইলে হুমায়ুন কবির ব‌লেন, এ চুক্তি মধ্যে কি আছে তা আমাদের দেখতে হবে। এছাড়া জাপানের রাষ্ট্রদূত বিষয়গুলো উল্লেখ করেছেন। 

আরও পড়ুন<<>>রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর

তি‌নি ব‌লেন, অন্তর্বর্তী সরকার একটা চু‌ক্তি ক‌রে‌ছে। সেটা দে‌খে আমরা পরবর্তী‌ সিদ্ধান্ত নেয়া হবে। ইন্টা‌রে‌স্টের ভিত্তি‌তে হ‌লে কন‌টি‌নিউ থাক‌তে পা‌রে। আর ইন্টা‌রে‌স্টের ভিত্তি‌তে না হ‌লে বি‌বেচনা ক‌রে দেখব। অন্তর্বর্তী সরকার আমা‌দের জন‌্য কী রে‌খে গে‌ছে? সেটা না দে‌খে বলা যা‌বে না।

জাপা‌নের রাষ্ট্রদূত ব‌লেন, প্রতিরক্ষা চু‌ক্তির বিষয়‌টি তু‌লে ধ‌রে‌ছি। এটা যেন স্মুথ‌লি চ‌লে সে বিষয়ে আলোচনা হয়েছে।

জাপা‌নে বাংলা‌দে‌শি কর্মী পাঠা‌নোর ক্ষে‌ত্রে দেশ‌টি সহায়তা কর‌ার কথা জানান রাষ্ট্রদূত সাইদা শিনিচি। তি‌নি ব‌লেন, দক্ষ কর্মীর প্রস‌ঙ্গে আমরা আলাপ ক‌রে‌ছি। 

রাষ্ট্রদূত জানান, বৈঠ‌কে দুই দে‌শের দ্বিপা‌ক্ষিক সম্পর্ক, ই‌ন্দো-প‌্যা‌সি‌ফিক ইস‌্যু, কৌশলগত অংশীদা‌রিত্ব, মাতারবা‌ড়ি প্রজেক্টসহ বি‌ভিন্ন বিষ‌য়ে আলাপ হ‌য়ে‌ছে।

বৈঠ‌কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপ‌দেষ্টা মাহা‌দি আমিন (প্রতিমন্ত্রীর পদমর্যদার), পররাষ্ট্রস‌চিব আসাদ আলম সিয়াম ও প্রবাসী ও কল‌্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণাল‌য়ের জ্যৈষ্ঠ স‌চিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া উপ‌স্থিত ছি‌লেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়