Apan Desh | আপন দেশ

রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর

ছবি: আপন দেশ

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা হয়। রাজসাক্ষী করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যদের মধ্যে ঘুষ লেনদেন হয় বলে অভিযোগ ওঠে। এ বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে নিজ দফতরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ট্রাইব্যুনালের প্রসিকিউটর কেউ অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলেন আমিনুল ইসলাম।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হবে। তিনি বলেন, যদি তদন্তে ভুল বা গাফিলতি থাকে, সে অনুযায়ী আইনি সুযোগ থাকলে তারও ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন<<>>আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

এদিন সকালে জুলাই আন্দোলনের মামলাসহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সকল সদস্যের সঙ্গে বৈঠক করেন আমিনুল ইসলাম। বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন আরেক প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

বি এম সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ তুলে সরব হয়েছেন। সদ্য বিদায়ী প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের শেষ কর্মদিবস সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সুবিধাবাদীদের করা মামলা যাচাই করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কমলো এলপি গ্যাসের দাম নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে ৩ মন্ত্রণালয় কাজ করবে : দুলু কমলো এলপি গ্যাসের দাম প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন সিটি নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন মেক্সিকোতে মাদক সম্রাটকে হত্যার জেরে সহিংসতা, নিহত ২৫ ঢাকার তাপমাত্রা বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ