তারেক রহমান
প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এসময় তিনি কার্যালয়ের পুরনো কর্মচারীদের দেখে নিজেই কাছে ডেকে কথা বলেন। তাদের পরিবারের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৯ বছরে আগ খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন সে সময়কার কর্মচারিদের কয়েকজনকে দেখে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকেন ও তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাদের পরিবারের খোঁজ-খবর নেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী অফিসে এসে প্রথমে এসে বাগানের বৃক্ষরোপন করেন। এরপর তিনি কার্যালয়ে প্রবেশ করার সময়ে কর্মকর্তা-কর্মচারিরা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী দূর থেকে কর্মচারি সারিতে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারিকে দেখে তাকে নাম ধরে ডাকেন। ওই কর্মচারি তৎক্ষনাৎ নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে দৌঁড়ে আসেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তার পরিবারের খোঁজ-খবর নেন। এ সময়ে আরও কয়েকজন কর্মচারিকে নাম ধরে ডেকে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এ কার্যালয়েই অফিস করেছেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, খালেদা জিয়ার সময়ে কাজ করেছেন এমন কিছু কর্মচারি যারা ১৯ বছর আছে নবীন ছিলেন এখন তার চুল পাক ধরেছে। কিন্তু প্রধানমন্ত্রী তাদেরকে চিনতে ভুল করেননি। নিজেই নাম ধরে তাদেরকে ডেকে কথা বলেছেন। ওই সব কর্মচারিরা যেমন আবেগ আপ্লুত হয়েছেন তেমনি অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা বিস্মিত হয়েছেন প্রধানমন্ত্রীর মহানভুবতা, কথার ব্যবহারে।
এরপর প্রধানমন্ত্রী রেড ব্লকে প্রবেশ করেন যেখান প্রধানমন্ত্রী চেম্বার। প্রধানমন্ত্রী সেখানে নিজের চেয়ারে বসেন। দিনের কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন।
এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বসেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































