Apan Desh | আপন দেশ

কেশবপুরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

কেশবপুরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি: আপন দেশ

যশোর জেলার কেশবপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস,এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. সম্রাট হোসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমীর প্রভাষক জাকির হোসেন, পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সাইদুর রহমান প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিল শিশু শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়