Apan Desh | আপন দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা

৪ দিন সীমিত থাকতে পারে মোবাইল ব্যাংকিং লেনদেন

৪ দিন সীমিত থাকতে পারে মোবাইল ব্যাংকিং লেনদেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত আসছে। মোবাইল ব্যাংকিং সেবা বা এমএফএস লেনদেন সীমিত হতে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি রোববার মধ্যরাত থেকে এ বিধিনিষেধ শুরু হতে পারে। এটি ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ টানা চার দিন গ্রাহকরা স্বাভাবিক লেনদেন করতে পারবেন না।   তবে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমিত করার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসার পর গভর্নরের অনুমোদন পেলেই এ আদেশ জারি হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

০৪:৩৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই। কোথাও যদি কোনো রকম কারচুপি হয় আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।

০৪:৩৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

‘জনপ্রতিনিধি অশোভন আচরণ করলে জেলখানা দেখিয়ে দিন’

‘জনপ্রতিনিধি অশোভন আচরণ করলে জেলখানা দেখিয়ে দিন’

দেশে ‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই। পুলিশের মধ্যেও কোনো ভয় কাজ করছে না। নিয়মিত অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে। সহিংসতার শঙ্কাও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

০৭:৫২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

ঝুঁকিতে থাকা ব্যক্তিদের গানম্যান নিয়োগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঝুঁকিতে থাকা ব্যক্তিদের গানম্যান নিয়োগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ড ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের গানম্যান নিয়োগ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘হাদী হত্যাকাণ্ডে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে।’ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘হাদীকে হত্যাকারীরা দেশেও থাকতে পারে, বিদেশেও থাকতে পারে। কোথায় আছে, সেটি স্পষ্ট নয়। তবে বৈধ পথে বিদেশে যাওয়ার তথ্য নেই।

০৩:১০ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

হাদি হত্যার বিচার-স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে উত্তাল শাহবাগ

হাদি হত্যার বিচার-স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধা ৬ টার দিকে ‘হাদি, হাদি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। শাহবাগে জড়ো হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ হাদির স্মরণে শোকপ্রকাশের পাশাপাশি তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে উঠে আসে হাদির সংগ্রামী জীবনের নানান বার্তা।

০৬:০৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তিই বাধা হতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তিই বাধা হতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতামূলক সহাবস্থানে থাকে, তাহলে সেটি দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে।   নির্বাচনে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন ও জনগণকে সঠিক তথ্য দিয়ে উদ্বুদ্ধ করেন, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

০৯:২১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

আ.লীগ সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেফতার করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ.লীগ সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেফতার করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসী তাদের দেখামাত্র গ্রেফতর করতে হবে। পুলিশকে এ নির্দেশ দেয়া হয়েছে। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে এক অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির সমর্থকদের প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশ দেন।  সেখানে হাদির একজন সমর্থক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে তাদের বিষয়ে তথ্য দিলেও পুলিশ তাদের ধরে না।পুলিশ বলে তাদের নামে মামলা নেই।

০৭:১৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার

‘দেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই’

‘দেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই। এমনকি বিশেষভাবে যাদের নিরাপত্তা দেয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (০২ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সবার নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে। বিশেষভাবে যাদের নিরাপত্তা দেয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি।

০৪:৪৭ পিএম, ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

ভারত ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজধানীর আদাবর, কদমতলী, ভাষানটেক, রমনা ও রামপুরা থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়। দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তবে একটি মহল এ উৎসব ব্যাহত করার চেষ্টা করছে।

০২:০৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement