Apan Desh | আপন দেশ

ব্যারিস্টার আন্দালিভ পার্থ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২, ২৫ জুলাই ২০২৪

ব্যারিস্টার আন্দালিভ পার্থ গ্রেফতার

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

হারুন-উর-রশিদ জানান, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার পার্থ। এজন্য তাকে তুলে নেয়া হতে পারে বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়