Apan Desh | আপন দেশ

সরদঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১১ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:৩১, ১১ এপ্রিল ২০২৪

সরদঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

ফাইল ছবি

রাজধানীর সদরঘাটে লঞ্চে ওঠা নামার দড়ি ছিঁড়ে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ঢাকা নদীবন্দর (সদরঘাট) এর যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ দড়ি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এসময় এমভি ফারহান-৬ লঞ্চটি পার্কিং করার জন্য ওই দুই লঞ্চের মাঝখান দিয়ে ঢুকলে ধাক্কা লেগে এমভি তাশরিফ-৪ লঞ্চটির ওঠানামার দড়ি ছিঁড়ে যায়। এতে ওই লঞ্চের পাঁচ যাত্রী গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে গিলে তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়