Apan Desh | আপন দেশ

শ্যামলীতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪০, ২৭ নভেম্বর ২০২৩

শ্যামলীতে বাসে আগুন

রাজধানীর শ্যামলীতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার কিছু আগে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি বলেন, বিকেল ৩টা ২৩মিনিটে মিনিটের দিকে শ্যামলীতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাই আমরা। সঙ্গে সঙ্গে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ফায়ারকর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা সপ্তম দফার অবরোধ কর্মসূচি শুরু হয় রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টায়। ৪৮ ঘণ্টার এই কর্মসূচি শেষ হবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায়।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement