বিএনপি আহুত অবস্থান কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে অর্ধডজন সাংবাদিক ও ক্যামেবারম্যান কমবেশি আহত হয়েছেন। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিয়েছিল বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক সংগঠন। সাংবাদিকরা নিজস্ব নিরাপত্তামুলক ব্যবস্থা নিয়েই সংবাদ সংগ্রহের জন্য কর্মসূচিস্থলে যান। দিনের বিভিন্ন সময় পুলিশ, বিএনপির মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের লাঠিচার্জ, নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে আহত হন- রেডিও ধ্বনির হেড অব নিউজ শাহাবুদ্দিন চৌধুরী, চ্যানেল আইয়ের রিপোর্টার সাংবাদিক আকতার হোসেন, ক্যামেবারম্যান মনির, যুগান্তরের তারিককুল ইসলামসহ কয়েকজন।
এছাড়াও পুলিশ ক্যামেরাম্যানদের হেনস্থা করেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































