Apan Desh | আপন দেশ

সাংবাদিক ফারুকের বিরুদ্ধে ষড়যন্ত্র, সচেতন নাগরিক সমাজ নিন্দা

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪০, ২৭ মে ২০২৬

আপডেট: ১৯:৪১, ২৭ মে ২০২৬

সাংবাদিক ফারুকের বিরুদ্ধে ষড়যন্ত্র, সচেতন নাগরিক সমাজ নিন্দা

ফাইল ছবি, আপন দেশ

পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন কলমযোদ্ধা, প্রখ্যাত গবেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক এ এইচ এম ফারুক। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের ‘সচেতন নাগরিক সমাজ’।

ষড়যন্ত্রকারীরা আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী ও মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী 'আরাকান আর্মি'র দোসর বলে মনে করে সচেতন নাগরিক সমাজ। 

বুধবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের সচেতন ও প্রাজ্ঞ ব্যক্তিবর্গ সাংবাদিক ফারুকের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিবৃতিতে নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন, এ এইচ এম ফারুক একজন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি দীর্ঘ দুই যুগ ধরে পার্বত্য অঞ্চলের সত্য ইতিহাস, দেশের অখণ্ডতা এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে নিয়মিত কলাম ও গবেষণা লিখে আসছেন। পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও রাষ্ট্রবিরোধী অপশক্তির বিরুদ্ধে তার এ অকাট্য ও তথ্যভিত্তিক লেখনী সন্ত্রাসীদের ভিত নাড়িয়ে দিয়েছে। তিনি একজন পার্বত্য চট্টগ্রামের সাহসী সন্তান ‘পার্বত্য বীর’। 

আরও পড়ুন<<>>ঈদে কুড়িগ্রাম চর এলাকায় অনেকের ঘরে জুটে না মাংস

সন্ত্রাসীদের নিজেদের চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার ভয়ে এ এইচ এম ফারুকের বিরুদ্ধে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। যার পিছনে সমর্থ দিয়েছে উগ্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদীদের একাংশ। সংবাদ সম্মেলণে এ দেশপ্রেমিক সাংবাদিক, সংগঠক ও গবেষকের বিরুদ্ধে নানামুখী অপপ্রচার ও চরিত্রহননের অপচেষ্টা চালানো হয়েছে।

সচেতন নাগরিক সমাজ সাংবাদিক এ এইচ এম ফারুকের পক্ষে আছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত শান্তিপ্রিয় সাধারণ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী সবসময় সাংবাদিক ফারুকের সত্য ও ন্যায়ের লড়াইয়ের পক্ষে আছেন। কোনো ছদ্মবেশী গোষ্ঠী সাধারণ পাহাড়বাসী বা মারমা সমাজের প্রতিনিধিত্ব করে না।

নাগরিক সমাজের প্রতিনিধিরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী অপশক্তি কর্তৃক ‘পার্বত্য বীর’ সাংবাদিক এ এইচ এম ফারুকের সামান্যতম ক্ষতি হলে তার ফলাফল ভয়াবহ হবে। এর পরিণতি কারও জন্যই ভালো হবে না। তার ওপর যেকোনো ধরণের আঘাত বা ষড়যন্ত্রের চেষ্টা হলে পার্বত্য চট্টগ্রামের সাধারণ পাহাড়ি-বাঙালি জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে ‘দুর্বার ও সর্বাত্মক আন্দোলন’ গড়ে তোলা হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে রাষ্ট্রবিরোধী এ সন্ত্রাসী ও অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বিবৃতিতে দেশের সার্বভৌমত্ব ও সত্যের পক্ষে লড়াই করা এ সাহসী কলমযোদ্ধার জীবন ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। সরকার, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়