Apan Desh | আপন দেশ

কারিগর সাহিত্য-চারুকলা সম্মান ২০২৫

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৪২, ২৮ জুন ২০২৫

কারিগর সাহিত্য-চারুকলা সম্মান ২০২৫

ছবি: আপন দেশ

বাংলা সাহিত্য জগতে কারিগর একটি উজ্জ্বল প্রকাশনীর নাম। কারিগর প্রতিবছর সাহিত্য ও চারুকলা সম্মান জ্ঞাপন করে। এ বছরও বিশিষ্ট লেখক ও কবিদের সাহিত্য সম্মান প্রদান করা হয়।

বুধবার (২৫ জুন) জ্ঞান মঞ্চে সাহিত্য সম্মান প্রদান করা হয়েছে বিশিষ্ট লেখক ও কবিদের।

অনুষ্ঠানে সাহিত্য সম্মান পেয়েছেন রামকুমার মুখোপাধ্যায় ও তরুণ কবি তানিয়া চক্রবর্তী। চারুকলা সম্মান পেয়েছেন শ্রী সুধীরঞ্জন মুখোপাধ্যায়। একটি নান্দনিক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মান প্রদান করা হয়েছে।

সাহিত্যে ‘বঙ্কিমচন্দ্র সাউ স্মৃতি সম্মান’ পেয়েছেন রামকুমার মুখোপাধ্যায়। চারুকলায় ‘অলকা সাউ স্মৃতি সম্মান’ পেয়েছেন সুধীরঞ্জন মুখোপাধ্যায়। সাহিত্যে প্রমিসিং লেখক হিসেবে ‘কৃতি সম্মান’ পেয়েছেন তানিয়া চক্রবর্তী।

সম্মাননা তুলে দেন যথাক্রমে শিল্পী পার্থ দাশগুপ্ত, সাহিত্যিক মলয় রক্ষিত, কবি অদিতি বসু রায়। বিশেষ উপস্থিতি ছিলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব দেবাশিস। মূল অনুষ্ঠানের আগে গান পরিবেশন করেন প্রিয়দর্শী, সঞ্চারী গোস্বামী ও শ্রুতি গোস্বামী। নান্দনিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দেবলীনা ভট্টাচার্য (দোয়েল)।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত