Apan Desh | আপন দেশ

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৬, ১৮ অক্টোবর ২০২৬

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

ফাইল ছবি

২০২৭ সালের অমর একুশে বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি। এ বিষয়ে এক বিজ্ঞপ্তিত প্রকাশ করেছে বাংলা অ্যাকাডেমি।

রোববার (১৮ অক্টোবর) বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা অ্যাকাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক মত-বিনিময় সভা হয়। অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এ মত-বিনিময় হয়।

আরও পড়ুন <<>> মাকে আমার পড়ে না মনে

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময় নির্ধারিত হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়