Apan Desh | আপন দেশ

বাংলা অ্যাকাডেমি

ইবিতে বাংলা অ্যাকাডেমির পাণ্ডুলিপি সংগ্রহ বিষয়ক কনফারেন্স

ইবিতে বাংলা অ্যাকাডেমির পাণ্ডুলিপি সংগ্রহ বিষয়ক কনফারেন্স

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা অ্যাকাডেমির ভাষা, সাহিত্য, পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা` প্রকল্পের আওতায় পাণ্ডুলিপি সংগ্রহ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এ কনফারেন্স হয়। বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমানের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক রওশন আরার সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ। সূচনা বক্তব্য রাখেন বাংলা অ্যাকাডেমির সচিব (অতিরিক দায়িত্ব) সমীর কুমার সরকার এবং ধারণাপত্র উপস্থাপন করেন বাংলা অ্যাকাডেমির প্রকল্প পরিচালক  মো. কামাল উদ্দীন আহমেদ। এছাড়াও কনফারেন্স আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাসরিন আক্তার এবং অধ্যাপক ড. রশিদুজ্জামান।

০৬:২৬ পিএম, ২৮ জুন ২০২৬ রোববার

বইমেলায় স্টলের জন্য আবেদনের আহবান বাংলা অ্যাকাডেমির

বইমেলায় স্টলের জন্য আবেদনের আহবান বাংলা অ্যাকাডেমির

অমর একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদনপত্র জমা দেয়ার আহবান জানিয়েছে বাংলা অ্যাকাডেমি। ১৬ জানুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশগ্রহণ করতে আগ্রহী প্রকৃত প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টলের আবেদনপত্র www.ba21bookfair.com এ ওয়েবসাইটে পূরণ করতে পারবেন। পুরোনো (২০২৫ সালের বইমেলায় অংশগ্রহণকারী) যেসব প্রকাশনা প্রতিষ্ঠান পূর্বের আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টল পেতে আগ্রহী, তারা অনলাইনে ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। 

০৩:৩০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার

বাংলা অ্যাকাডেমি এখনো দোসর-দুর্বৃত্তদের কব্জায়

বাংলা অ্যাকাডেমি এখনো দোসর-দুর্বৃত্তদের কব্জায়

ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটলেও বাঙালির মেধা ও মণনের প্রতিষ্ঠান বাংলা অ্যাকাডেমিতে এখনো সক্রিয় ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসররা। ফ্যাসিবাদের দোসরদের  ইচ্ছামতোই চলছে বাংলা অ্যাকাডেমির সকল কার্যক্রম। ৫ আগস্ট ফ্যাসিস্ট  হাসিনা পালিয়ে গেলেও বাংলা অ্যাকাডেমিতে ফ্যাসিবাদিদের দাপট আরো বেড়েছে।  নতুন মহাপরিচালক যোগদানের পর থেকেই ফ্যাসিবাদের দোসর কর্মকর্তারা মহাপরিচালককে নিজেদের মতো করে পরিচালনা করছেন। এমন তথ্য জানিয়েছে বাংলা অ্যাকাডেমির অভ্যন্তরের একাধিক নির্ভরযোগ্য সূত্র। এ নিয়ে অ্যাকাডেমির অভ্যন্তরে ক্ষোভে পুষছেন কর্মকর্তা ও কর্মচারিরা। 

০৭:৩৮ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

ফ্যাসিবাদমুক্ত বইমেলা করতে প্রকাশকদের ১৪ দফা

ফ্যাসিবাদমুক্ত বইমেলা করতে প্রকাশকদের ১৪ দফা

আগামী মাসে হচ্ছে একুশের চেতনায় শাণিত অমর একুশে বইমেলা ২০২৫। বিগত বছরের মেলাগুলোর তুলনায় এবারের বইমেলা একটু ব্যতিক্রম। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের সবকিছুর মতো একুশে বইমেলা নিয়েও ভিন্ন চিন্তা করছেন প্রকাশকরা। মেলায় যাতে ফ্যাসিবাদের দোসর প্রকাশকরা অংশ নিতে না পারে এজন্য সক্রিয় তারা। কোনো প্রকাশক যাতে বৈষম্যের শিকার না হয় সে বিষয়গুলো নিয়ে বইমেলার আয়োজক বাংলা অ্যাকাডেমিকে ১৪ দফা দাবি জানিয়েছে প্রকাশকদের তিন সংগঠন। সংগঠনগুলো হলো- বৈষম্য বিরোধী প্রকাশক সমিতি, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রকাশক সমিতি। 

০৯:১৮ পিএম, ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement