Apan Desh | আপন দেশ

বিকাশ-নগদ-রকেটের চার্জ নিয়ে হাইকোর্টে শুনানি মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২১, ২ নভেম্বর ২০২৬

বিকাশ-নগদ-রকেটের চার্জ নিয়ে হাইকোর্টে শুনানি মঙ্গলবার

ছবি : সংগৃহীত

বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নেয়ার বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি হবে হাইকোর্টে। গ্রাহকদের কাছ থেকে স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেয়া কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এ রুল জারি করা হয়।

মঙ্গলবার (০৩ নভেম্বর) রুলের শুনানির জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (০২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।  এর আগে গ্রাহকদের থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেয়া কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আরও পড়ুন <<>> ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

রুলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সার্ভিস চার্জ, ভোক্তা সুরক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি স্বতন্ত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন প্রণয়ন করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। যাতে বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য ও সাশ্রয়ী এমএফএস সার্ভিস চার্জ নিশ্চিত করা যায়।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল  জারি করেন। অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়