Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০২, ২ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

ছবি: আপন দেশ

নোয়াখালীতে নতুন করে মিলেছে গ্যাসের সন্ধান। কোম্পানিগঞ্জ উপজেলায় আগুনের শিখা জ্বালিয়ে এ গ্যাস পরীক্ষা হচ্ছে। এখানে মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ এর একটি কুপে ডিলিং শেষে গ্যাসের সন্ধান মিলেছে। তবে ডিএসটি পরীক্ষা শেষে গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট করে গ্যাসের সন্ধান মিলবে। জাতীয় গ্রিডে যুক্ত হবে।

আরও পড়ুন <<>> সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ডিলিং ইনসার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে কূপটিতে খনন কাজ শেষে দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। অতিরিক্ত আগুনের উত্তাপ্ত হাওয়ার কারণে আগুনের শিখা বন্ধ করে দেয়া হয়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের উপস্থিতিতে নতুন করে আগুনের শিখা জ্বালানো হবে বলে জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়