Apan Desh | আপন দেশ

চামড়া শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ কমার্স ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০১, ২ নভেম্বর ২০২৬

চামড়া শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ কমার্স ব্যাংকের চুক্তি

ছবি: আপন দেশ

চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (০১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এএনএম হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে এ চুক্তি করা হয়।

আরও পড়ুন <<>> এলপিজির দাম বাড়ল

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়