Apan Desh | আপন দেশ

প্রতিষ্ঠাবার্ষিকী

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী আহমেদ

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী আহমেদ

ঐক্য-সমৃদ্ধির ৩১ বছর স্লোগনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এরপর ডিআরইউ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

০৮:১০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি এ.কে.এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি`র আহবায়ক মাস্টার হুমায়ুন কবির।

০৬:৫৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইবি জিয়া পরিষদ। এতে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করে দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপি এবং জিয়া পরিবারের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হয়। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এ শুভেচ্ছা জানান শিক্ষক নেতৃবৃন্দ।

০৪:০৯ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

গলাচিপায় যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবঅধিকার পরিষদের আয়োজনে সোমবার বিকেল ৪টায় স্থানীয় পৌরমঞ্চে এক আলোচনা সভা হয়। উপজেলা যুবঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. রাসেল প্যাদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া। 

০৭:৩৬ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

অনাড়ম্বর আয়োজনে ডেইলি আপন দেশ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনাড়ম্বর আয়োজনে ডেইলি আপন দেশ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চতুর্থ বর্ষে পদার্পণ করল দেশ-বিদেশের পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ডেইলি আপন দেশ ডটকম। অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পোর্টালটি তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টায় রাজধানীর পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্সে নিজস্ব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে টেলিভিশন, পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল. মাল্টিমিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সম্পাদক, সাংবাদিক ও বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালনকারী ব্যক্তিগণ এবং আপন দেশ সম্পাদক প্রোমিতা আফরিনকে সঙ্গে নিয়ে কেক কাটেন দেশ রূপান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। 

০২:৩১ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement