Apan Desh | আপন দেশ

হাঁড়িসহ খাবার ফ্রিজে তুলে ডেকে আনছেন যে বিপদ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:২২, ৫ আগস্ট ২০২৬

হাঁড়িসহ খাবার ফ্রিজে তুলে ডেকে আনছেন যে বিপদ

ছবি: সংগৃহীত

রাতের খাবারের পর অনেক সময় তরকারি বেঁচে যায়। সে বেঁচে যাওয়া খাবার রান্নার হাঁড়িসহ ফ্রিজে তুলে রাখেন অনেকেই। এতে আলাদা পাত্র ব্যবহার বা ধোয়ার ঝামেলা কমে। তবে এ অভ্যাস খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বড় ও গভীর পাত্রে রাখা খাবার ধীরে ধীরে ঠান্ডা হয়। প্রথমে ঠান্ডা হয় পাত্রের বাইরের অংশ, কিন্তু মাঝখানের খাবার দীর্ঘ সময় গরম থাকে। ফলে খাবার বাইরে থেকে ঠান্ডা মনে হলেও ভেতরে তাপ আটকে থাকে। এসময় ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করতে পারে, যা খাবারকে অনিরাপদ করে তোলে।

খাদ্য নিরাপদ রাখতে গরম খাবার যত দ্রুত সম্ভব ঠান্ডা করা জরুরি। এ জন্য অগভীর বা চ্যাপটা পাত্রে খাবার ছড়িয়ে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে তাপ দ্রুত বের হয়ে যায় এবং খাবার অল্প সময়ের মধ্যে নিরাপদ তাপমাত্রায় পৌঁছে যায়।

বিশেষজ্ঞদের মতে, খাবারের তাপমাত্রা দ্রুত ৬০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এ মধ্যবর্তী তাপমাত্রাই ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সবচেয়ে অনুকূল।

‘জার্নাল অব ফুড প্রোটেকশন’-এ প্রকাশিত এবং পাবমেডে সূচিবদ্ধ একটি গবেষণায় বলা হয়েছে, খাবারের স্তর যদি ৫ সেন্টিমিটার বা প্রায় ২ ইঞ্চির কম গভীরতায় রাখা হয়, তাহলে তাপ দ্রুত বেরিয়ে যায়। এতে ব্যাসিলাস সেরিয়াস ও ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্সের মতো খাদ্যে বিষক্রিয়াসৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে।

আরও পড়ুন <<>> আজ বিশ্ব বন্ধু দিবস

একসঙ্গে বেশি পরিমাণে রান্না করা খাবার কয়েকটি ছোট ও অগভীর পাত্রে ভাগ করে রাখলে ঠান্ডা বাতাস সহজে চারপাশে পৌঁছাতে পারে। এতে পুরো খাবার সমানভাবে ও দ্রুত ঠান্ডা হয়।

নিরাপদে খাবার সংরক্ষণের কয়েকটি পরামর্শ

১. গরম খাবার সঙ্গে সঙ্গে শক্ত করে ঢেকে রাখবেন না। ভেতরের গরম ভাপ বের হওয়ার জন্য ঢাকনা সামান্য ফাঁক রাখুন অথবা আলগাভাবে ঢেকে রাখুন।
২. ফ্রিজে খাবারের পাত্র গাদাগাদি করে রাখবেন না। পাত্রগুলোর মাঝে কিছুটা ফাঁকা জায়গা রাখলে ঠান্ডা বাতাস সহজে চলাচল করতে পারে।
৩. বড় পাত্রের বদলে ছোট ও অগভীর পাত্র ব্যবহার করুন। এতে খাবার দ্রুত ঠান্ডা হয়।
৪. বেশি পরিমাণের খাবার ছোট ছোট ভাগে সংরক্ষণ করুন। এতে প্রয়োজনমতো বের করে গরম করাও সহজ হয়।

বিশেষজ্ঞদের মতে, খাবার সংরক্ষণের এসব সহজ অভ্যাস মেনে চললে বেঁচে যাওয়া খাবার দীর্ঘ সময় ভালো থাকে, স্বাদ ও গুণগত মান বজায় থাকে এবং খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকিও অনেকটাই কমে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch