ছবি : সংগৃহীত
আজ ২৪ জুলাই (শুক্রবার), আন্তর্জাতিক স্ব-যত্ন দিবস। প্রতি বছর এ দিন বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি। চিকিৎসাগতভাবে প্রমাণিত হয়েছে, নিজের যত্ন নেয়ার মাধ্যমে শারীরিকভাবে মানুষ যেমন সুস্থতা লাভ করেন, ঠিক তেমনই মানসিকভাবেও হয়ে ওঠেন শক্তিশালী।
স্ব-যত্ন স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আন্তর্জাতিক স্ব-যত্ন ফাউন্ডেশন কর্তৃক ২০১১ সালে আন্তর্জাতিক স্ব-যত্ন দিবস পালন করা শুরু হয়। স্ব-যত্নের বিষয়ে সচেতনতা বাড়াতেই এই দিবস প্রতিষ্ঠিত হয়েছিল।
সেলফ কেয়ার অর্থ এ নয় যে আপনি শুধু ত্বকের যত্ন নিলেন বা মনের। এটি বলতে আপনার সুস্থতার জন্য যা কিছু প্রয়োজন সেসব কাজগুলো নিয়মিত করাকে বুঝায়।
যেমন- নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যতালিকা অনুসরণ করা, পরিচ্ছন্নতা, মেডিটেশন ইত্যাদি অন্তর্ভুক্ত করতে পারেন আপনার সেলফ কেয়ার রুটিনে।
বিশেষজ্ঞদের মতে, স্ব-যত্নের মাধ্যমে মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগের থেরাপি পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সোরানো সম্ভব।
আরও পড়ুন<<>>আজ ফ্যাশন সচেতন মানুষদের দিন
কীভাবে নিজের যত্ন নেবেন?
>> স্বাস্থ্যকর খাবার খান ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। খাবারে যতটা সম্ভব ফল, শাকসবজি ও পুরো শস্য রাখুন।
>> ঘুমকে প্রাধান্য দিন। মানসিক ও শারীরিকভাবে আপনি কেমন অনুভব করেন তার উপর ঘুমের একটি উল্লেখযোগ্য প্রভাব আছে। পর্যাপ্ত ঘুমালে পরের দিনটি স্বাভাবিকভাবেই ভালো কাটে। এতে মেজাজ নিয়ন্ত্রণে থাকে ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয়।
>> স্ব-যত্নের পরিকল্পনা করুন ও সীমানা নির্ধারণ করুন। এমন কিছু করুন যা আপনাকে আনন্দ দেবে ও আপনাকে রিচার্জ করতে সহায়তা করবে।
>> নিয়মিত শরীরচর্চা ও মেডিটেশন করুন। এ দুটোই জরুরি সুস্থ থাকার জন্য। নিয়মিত শরীরচর্চা সেট্রস হরমোনের উৎপাদন কমায়। ফলে শরীর ও মন দুটোই ভালো থাকে।
আপন দেশ/জেডআই




































