Apan Desh | আপন দেশ

আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০৭, ২৫ জুলাই ২০২৬

আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধের অবসান ঘটাতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান। 

স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। খবর মিডল ইস্ট আইয়ের।

টানা ১৩তম রাতের মতো ইরানে মার্কিন হামলার পর ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। তার মতে, সময়ের সঙ্গে সঙ্গে ইরান আগের তুলনায় আরও আন্তরিক মনোভাব দেখাচ্ছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আন্তরিকতা বাড়লেও তা কোনো চুক্তি নিশ্চিত করে না।

ইরানে বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।

তিনি আরও বলেন, আমরা এখনই তাদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হচ্ছে, দিন যত যাচ্ছে তারা ততই আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এর কারণটা হয়তো সবার কাছেই পরিষ্কার।

আরও পড়ুন<<>>উত্তাল কলকাতা, আন্দোলনে ৮ সংগঠনসহ শিক্ষার্থীরা

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ইরানে নতুন করে হামলা চালানোর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যদি এ অভিযান হয়, তাহলে তা ‘অপারেশন এপিক ফিউরি’র চেয়েও বড় হতে পারে।

ট্রাম্প বলেন, আমি একটি বড় আকারের হামলার কথা বিবেচনা করছি। আগের যেকোনো সময়ের চেয়ে বড় হতে পারে সেটি। সিদ্ধান্ত নেয়ার খুব কাছাকাছি আছি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।

তবে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং নতুন কোনো সামরিক নির্দেশও জারি করা হয়নি। ট্রাম্পও সিদ্ধান্ত নেয়ার নির্দিষ্ট সময়সীমা জানাননি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়