ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলমান ৫৩৭ কোটি ৭ লক্ষ টাকার মেগা প্রকল্পের নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। প্রকল্প অনুমোদনের সময় প্রকল্পের মেয়াদ চার বছর দেয়া হলেও দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেছে। এখনো শেষ হয়নি নির্মাণকাজ।
এরই প্রেক্ষিতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও তথ্য সংগ্রহে প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬ এর উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান।
শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়) (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি।
আরও পড়ুন<<>>ইবিতে দুই সহকারী প্রক্টর নিয়োগ
এ সময় প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী খান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী একেএম. শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল), মো. আলীমুজ্জামান (টুটুল), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা.) মো. আব্দুল মালেক মিয়া উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































