Apan Desh | আপন দেশ

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৭, ২৫ জুলাই ২০২৬

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

ছবি: সংগৃহীত

ভারত সরকার সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিজেপির মুখপাত্র সৌরভ দাস এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানান।

সিজেপির চারটি দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, আরএএফ ও দিল্লি পুলিশের ক্ষমা চাওয়া এবং আন্দোলনে অংশ নেয়া কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়া।

দুপুরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। এরপর সংবাদ সম্মেলনে সিজেপি জানায়, সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সৌরভ দাস বলেন, সারা দেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে। সরকারের কাছে এ আশ্বাস চাওয়া হয়েছে যে ভবিষ্যতেও বিক্ষোভকারীদের বা আয়োজকদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে না।

তিনি বলেন, সরকার জানিয়েছে তারা মঙ্গলবার (২৮ জুলাই) এ বিষয়ে লিখিতভাবে জানাবে। যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতেও সরকার সম্মত হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। শিক্ষা ও পরীক্ষা সংস্কার নিয়ে ৪ সপ্তাহের মধ্যে চতুর্থ দফা আলোচনা হবে।

আরও পড়ুন <<>> শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন

সম্প্রতি ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) ও উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষায় প্রশ্নফাঁস এবং ব্যাপক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসে। এরপরই মূলত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির এই আন্দোলন গতি পায়।

সিজেপির ডাকে হাজার হাজার বিক্ষোভকারী নয়াদিল্লিতে পার্লামেন্ট (সংসদ) অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে। গত পাঁচ বছরের মধ্যে দিল্লিতে এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়