Apan Desh | আপন দেশ

বাড়ির ওপর বিমান আছড়ে পড়ল

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০৭, ২৫ জুলাই ২০২৬

বাড়ির ওপর বিমান আছড়ে পড়ল

ছবি : সংগৃহীত

জার্মানিতে একটি বাড়ির ওপর বিমান আছড়ে পড়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। গ্যান্ডারকেসি শহরে একটি একতলা বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দেশটির গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কিভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর অগ্নিনির্বাপক বাহিনী ও পুলিশ বিমানে থাকা দ্বিতীয় ব্যক্তির সন্ধানে অভিযান চালাচ্ছে। বাড়ির ছাদে বিশেষ মই ব্যবহার করে চালানো হচ্ছে তল্লাশি।

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির মরদেহ বিমান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের পরিচয়ও এখনো নিশ্চিত করা যায়নি।

জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধার ও অনুসন্ধান অভিযান ছিল অত্যন্ত জটিল এবং এতে কয়েক ঘণ্টা সময় লেগেছে।

আরও পড়ুন <<>> ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী, জরুরি চিকিৎসা দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, কী কারণে বিমানটি উচ্চতা হারিয়েছিল তা এখনও জানা যায়নি। পরে এটি ব্রেমেন শহরের কাছে একটি আবাসিক এলাকার একতলা বাড়ির ছাদে আছড়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বাড়ির বাসিন্দারা সেখানে ছিলেন না। ফলে বাড়ির কেউ হতাহত হননি। নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের ১০০ মিটার এলাকার মধ্যে থাকা বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেয়া হয়। দুর্ঘটনার পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের