Apan Desh | আপন দেশ

ইউএনও’র বিরুদ্ধে পৌর বিএনপির বিক্ষোভ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৮, ২৫ জুলাই ২০২৬

ইউএনও’র বিরুদ্ধে পৌর বিএনপির বিক্ষোভ

ছবি: আপন দেশ

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে পৌর বিএনপি।

শনিবার (২৫ জুলাই) বিকেলে এ বিক্ষোভ মিছিল হয়।

জানা গেছে, উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদে শনিবার সকাল থেকে নিয়োগ পরীক্ষা শুরুর কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে শুরু হয়। এ পরীক্ষার তালিকা প্রকাশে ইউএনও শাম্মী আক্তার অনিয়ম করেছেন মর্মে অভিযোগ ওঠে।

আরও পড়ুন <<>> আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা: হাসনাত

বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অবগত হলে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা উপজেলা চত্বরে সুদখোর ইএনও, দুর্নীতিবাজ ইউএনও, ইউএনও’র দুর্নীতি মানি না মানব না, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ শেষে উপজেলা চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদের প্রার্থী আবুল হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়নের নেতাকর্মীরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের