Apan Desh | আপন দেশ

ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৮, ২৫ জুলাই ২০২৬

আপডেট: ২০:৪৮, ২৫ জুলাই ২০২৬

ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ছবি: সংগৃহীত

নিপীড়িত মানুষের অধিকার আদায়ে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

শনিবার (২৫ জুলাই) ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তিনি এ রাজনৈতিক বার্তা দেন।

শনিবার নিজ বাসভবন ১০ জনপথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। পরে সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন। গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে লড়াই করার জন্য তরুণদের প্রশংসা করেন তিনি।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের পথে একটি বিশাল পদক্ষেপ বলে উল্লেখ করেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধী লেখেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য আমরা গর্বিত। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় যারা রাজপথে অনড় ছিলেন, প্রতিটি তরুণ ও শিক্ষার্থীকে তিনি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানান।

শিক্ষার্থীদের এ আন্দোলনকে রক্ষা করতে গিয়ে তিনি সরকারের দমনপীড়নের কড়া সমালোচনা করেন। ভয় না পেয়ে সাংবিধানিক উপায়ে নিজেদের মর্যাদা রক্ষার আহবান জানান এ কংগ্রেস নেতা।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ বাস্তবায়িত হলেও শিক্ষার্থীদের আন্দোলন পুরোপুরি শেষ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন রাহুল। তিনি জানান, সরকারের কাছে এখনো দুটি গুরুত্বপূর্ণ দাবি বাকি রয়েছে।

আরও পড়ুন <<>> আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

প্রথমত, ভারতের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে হিংসাত্মক হামলা চালানো হয়েছে, সে ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ভারতের কৃষক, শ্রমিক, দরিদ্র ও এ সরকারের হাতে নিপীড়িত প্রতিটি মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন রাহুল গান্ধী।

তিনি বলেন, সত্যিকারের সাহস হলো সাংবিধানিক পন্থায় নিজের মর্যাদার জন্য অবিচল থাকা।

ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, এ দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দেয়ার সময় হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের