Apan Desh | আপন দেশ

চিংড়ি পেঁয়াজুর স্বাদ নিন বৃষ্টির বিকেলে 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ১৩ আগস্ট ২০২৪

চিংড়ি পেঁয়াজুর স্বাদ নিন বৃষ্টির বিকেলে 

ছবি: সংগৃহীত

বৃষ্টির বিকেলে বা সন্ধ্যায় গরম গরম পেঁয়াজু খাওয়ার মজাই আলাদা। আর সে পেঁয়াজু যদি হয় মাছের, তাহলে তো কথায় নেই! 

চিংড়ি মাছের সঙ্গে বেশি করে পেঁয়াজ মিশিয়ে যদি মচমচে পেঁয়াজু তৈরি করা হয়, তা খেতে কেমন হবে, ভাবতেই নিশ্চয়ই জিভে পানি চলে এসেছে? ঝটপট কীভাবে চিংড়ি পেঁয়াজু তৈরি করবেন জেনে নিন রেসিপি-

উপকরণ১. চিংড়ি মাছ ২৫০ গ্রাম
২. মরিচের গুঁড়া আধা চা চামচ
৩. হলুদের গুঁড়া আধা চা চামচ
৪. রসুন বাটা ১ টেবিল চামচ
৫. লেবুর রস ২ টেবিল চামচ
৬. কাসুন্দি ১ টেবিল চামচ
৭. পেঁয়াজ কুচি ২০০ গ্রাম
৮. কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ
৯. কর্নফ্লাওয়ার ৬ টেবিল চামচ
১০. বেসন ৩ টেবিল চামচ
১১. চালের গুঁড়া ৩ টেবিল চামচ
১২. সরিষার তেল পরিমাণমতো।
১৩. ধনেপাতা কুচি আধা কাপ
১৪. লবণ স্বাদমতো ও
১৫. কালো জিরা ১ চা চামচ।

পদ্ধতি
প্রথমে মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবার একটি পাত্রে মাছের সঙ্গে একে একে সব মসলা মেখে নিন। এরপর মাছ ঘণ্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিন। পেঁয়াজ লম্বা করে কুচি করে কেটে নিন।

আলাদা একটি পাত্রে কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়া, কাঁচা মরিচ, পেঁয়াজ ও কালো জিরা ভালো করে মিশিয়ে নিন। মাছের মিশ্রণটি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।

প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন। এবার পেঁয়াজুর আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিন। লালচে করে ভেজে ফেলুন। বৃষ্টির সন্ধ্যায় চায়ের সঙ্গে দারুণ জমবে চিংড়ি মাছের পেঁয়াজু।

আপন দেশ/এইউ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজ নয়, হুতি নিয়ন্ত্রিত এলাকা দিয়ে দেশে জ্বালানি আসছে শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার: অর্থমন্ত্রী পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু মেধাভিত্তিক দক্ষ জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে, আসছে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা