Apan Desh | আপন দেশ

দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৫, ২৬ অক্টোবর ২০২৬

দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

ছবি: সংগৃহীত

‘দুধ-কলা দিয়ে কালসাপ পোষা’ জনপ্রিয় প্রবাদটি সবাই জানে। তবে অনেকের মনে প্রশ্ন, দুধ কলা কি একসঙ্গে খাওয়া ঠিক? অথবা দুধ কলা একসঙ্গে খেলে শরীরে কি ঘটে?

আজ এসব প্রশ্নে উত্তর খোঁজার করবো।

প্রথমত এ দুটি খাবারেই প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। যেমন ক্যালসিয়াম, পটাসিয়াম এবং প্রোটিন। কিন্তু এ দুই খাবার একসঙ্গে খাওয়া কি আদৌ স্বাস্থ্যের পক্ষে উপকারী? নাকি এতে শরীরের ক্ষতি হতে পারে? এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

কলা ও দুধ একসঙ্গে খেলে শরীরে একাধিক পুষ্টি উপাদান প্রবেশ করে। কলায় রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি৬, কার্বোহাইড্রেট ও ফাইবার। অন্যদিকে, দুধ থেকে পাওয়া যায় প্রোটিন, ক্যালশিয়াম এবং ভিটামিন বি১২। তাই পরিমিত পরিমাণে কলা ও দুধ একসঙ্গে খেলে শরীর শক্তি পেতে পারে। যারা শরীরচর্চা করেন বা ওজন বাড়াতে চান, তাদের খাদ্যতালিকায় এ মিশ্রণ রাখা যেতে পারে।

আরও পড়ুন<<>> ইতিহাসের এ দিনে যা ঘটেছিল

তবে সবার শরীরের জন্য এ মিশ্রণ সমান উপযোগী নয়। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তাদের দুধ খেলে পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আবার কলা ও দুধ একসঙ্গে ব্লেন্ড করে তাতে চিনি, মধু বা আইসক্রিম মেশালে ক্যালরির পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।

কলা ও দুধ একসঙ্গে খেলে শরীরে বিষক্রিয়া হয় বা এ দুই খাবারের সংমিশ্রণ সবার জন্য ক্ষতিকর, এমন দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে কারও যদি এ মিশ্রণ খাওয়ার পরে অস্বস্তি হয়, তা হলে আলাদা করে খেয়ে দেখতে পারেন।

কলা ও দুধ একসঙ্গে খাওয়া সাধারণত নিরাপদ। তবে নিজের শারীরিক অবস্থা, হজমের ক্ষমতা এবং দৈনিক ক্যালরির চাহিদা অনুযায়ী খাবারের পরিমাণ ঠিক করাই সবচেয়ে ভালো।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়