Apan Desh | আপন দেশ

প্যান্টে প্রস্রাবের দাগ, হুমড়ি খেয়ে কিনছেন ক্রেতারা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:৫২, ৪ মে ২০২৪

প্যান্টে প্রস্রাবের দাগ, হুমড়ি খেয়ে কিনছেন ক্রেতারা

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ঘটছে। শুধু তাই নয়, পরিবর্তন ঘটছে মানুষের রুটি ও মানসিকতায়। এহেন পরিবর্তনের রেশ পড়েছে ফ্যাশন দুনিয়াতেও। অনেকেই নিত্যনতুন ফ্যাশনের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পছন্দ করেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে ফ্যাশন নিয়ে তৈরি হয় বিতর্ক। যা উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতেও।

সম্প্রতি এমন জিন্স লঞ্চ করে বিতর্কের জন্ম দিয়েছে বিখ্যাত জিন্স কোম্পানি জোরডানলুকা। কোম্পানি একটি নতুন ডেনিম প্যান্ট লঞ্চ করেছে। এ প্যান্টের সামনে কোমরের অংশে দাগ রয়েছে। সেই দাগ দেখে মনে হবে যে, ওই জিন্স পরিহিত ব্যক্তি হয়তো প্যান্টে প্রসাব করে ফেলেছেন। কারণ, দূর থেকে দেখলে প্যান্টটি সম্পূর্ণ ভিজে গেছে বলে মনে হয়।

জিন্সটি যে তার অদ্ভুত স্টাইলের জন্যই বিখ্যাত এমনি নয়। পাশাপাশি এ জিন্সের দামও অবাক করার মতো। ব্রিটিশ-ইতালি মেন্সওয়ার এ ব্র্যান্ডের জিন্সগুলো অনলাইনে বিক্রি হচ্ছে৷ যার দাম ৮১১ ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮ হাজার ৭৬০ টাকা। তবে ওই জিন্সের আরেকটি ভেরিয়েন্টের দাম ৬০৮ ডলার (প্রায় ৬৬ হাজার ৫৪৩ টাকা)।

আরও পড়ুন>> গরম কম লাগবে যেসব রঙের পোশাকে 

এ জিন্স কেনার ক্ষেত্রে ক্রেতার অভাব নেই। যদিও অনেকেই এ জিন্সের সমালোচনাও করছেন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এ জিন্স। একজন লিখেছেন, ‘কারা সেই মানুষ, যারা প্রস্রাবের দাগযুক্ত জিন্স কিনতে চান?’ আরেকজন লিখেছেন ‘ফ্যাশনের জন্য মানুষ কি করছে না? এখন সময় এসেছে এভাবে জিন্স পরার।’

পাশাপাশি আরেকজন লিখেছেন যে, ‘‘এ জিন্সগুলো সত্যিই খুব ব্যয়বহুল। শুধুমাত্র ‘কুল’ লোকেরাই এগুলো পরতে পারে।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘ফ্যাশনের কারণে মানুষ পাগল হয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না।’ অন্য আরেকজনের মতে, ‘মানুষ মানসিকভাবে অকেজো হয়ে পড়েছে। এমন ডিজাইনের কী দরকার ছিল? যারা এটা পরেন তাদের মানসিকতা কেমন?’

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch