ফাইল ছবি
প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ দল। চোটের কারণে দলে না থাকলে সেখানে গিয়েছিলেন নাহিদ রানা। মূলত চিকিৎসা নিতেই গিয়েছিলেন টাইগার এ পেসার। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি।
নাহিদের মতোই চোটে অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন চোট থেকে সেরে ওঠা অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস টেস্টে ভালো করলে একাদশে থাকতে পারেন তিনি। না হলে দ্বিতীয় টেস্টে তাকে দলে নেয়ার চিন্তা টিম ম্যানেজমেন্টের।
আরও পড়ুন<<>>মেসি নাকি এমবাপ্পে, কে এগিয়ে?
এদিকে নাহিদ রানা চোটমুক্ত হতে আরও কিছু দিন সময় লাগতে পারে বলে জানা গেছে। দেশেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নেয়ার কথা ছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠিয় বিসিবি। চিকিৎসা শেষে রোববার (০২ আগস্ট) রাতেই দেশে ফিরেছেন।
তবে সাইড স্ট্রেইনের চোট সারাতে যাননি নাহিদ। দুই পায়ে ক্রনিক শিনবোন আছে এ গতি তারকার। এতে পায়ের শিনবোন বা টিবিয়ার ভেতরের অংশে সবসময় ব্যথা অনুভব করেন তিনি। এটা অবশ্য তার পুরনো সমস্যা। অস্ট্রেলিয়া পৌঁছে এ সমস্যার সমাধানের পথ খোঁজেন রানা। এবার ডাক্তারের পরামর্শ নিয়ে বাকি সিদ্ধান্ত। জানা গেছে আগের থেকে ভালো অবস্থায় আছেন এ পেসার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































