নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বুধবার (২৪ জুন) ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাতে রাজধানীর বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বনানী থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের সময় সাজেদুল ইসলাম ভবনের ভেতরে অবস্থান করলেও বাইরে বের হননি। তিনি বিভিন্নভাবে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। এ সময় তার গাড়িচালক ও দেহরক্ষী দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করেছে পুলিশ।
আরও পড়ুন<<>>জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
তবে ওয়ারেন্ট কার্যকরে বাধা সৃষ্টির অভিযোগ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কোনও ধরনের বলপ্রয়োগ করতে হয়নি।
পুলিশ জানিয়েছে, রাতভর অবস্থান ও অভিযানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই সাজেদুল ইসলামকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর আগে, শ্রম আদালতের রায় অবমাননার এক মামলায় গত ০৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































