ছবি: আপন দেশ
বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড (সিজন–০৩) অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত হয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান।
শনিবার (০৮ আগস্ট) রাজধানী ঢাকার বিজয়নগরে ইআরএফ অডিটোরিয়ামে তাকে এ সম্মাননা দেয়া হয়।
চূড়ান্ত মনোনয়নের ভিত্তিতে নির্বাচিত হয়ে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এর আগেও হাবিবুর রহমান একাধিক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে তার অবদান ও কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এসব সম্মাননা অর্জন করেন তিনি।
নতুন এ অর্জনে গাইবান্ধা জেলা প্রেসক্লাব সকল সহকর্মীগণ, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা সাংবাদিক হাবিবুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































