Apan Desh | আপন দেশ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৫, ৯ আগস্ট ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

ছবি : সংগৃহীত

আকস্মিক দুঃসংবাদে যেন থমকে গেছে লিওনেল মেসির পৃথিবী। দীর্ঘ অসুস্থতার পর তাকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন বাবা হোর্সে মেসি। আর বাবাকে শেষ বিদায় জানাতে  এরই মধ্যে নিজ  শহর রোজারিওতে পৌঁছেছেন মেসি। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকতে ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাড়ি জমান আর্জেন্টাইন মহাতারকা।

ফোর্ট লডারডেল থেকে স্থানীয় সময় সকালে রওনা দিয়ে রাত ৮টার কিছু পর রোজারিওতে পৌঁছান মেসি। ক্যারিয়ারের শুরু থেকে মেসির পাশে ছায়ার মতো ছিলেন তার বাবা হোর্হে। ছেলের ফুটবলযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সে মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতেই এবার শৈশবের শহরে ফিরলেন মেসি। একই সঙ্গে মা সেলিয়াসহ পরিবারের অন্য সদস্যদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

হোর্হে মেসির শেষকৃত্য ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হওয়ার কথা। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাই উপস্থিত থাকবেন। তবে মেসির বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে এরই মধ্যে সমাধিস্থলের বাইরে ভিড় করেছেন অসংখ্য সমর্থক। প্রিয় তারকার এই কঠিন সময়ে সমবেদনা ও ভালোবাসা জানাতেই সেখানে জড়ো হন তারা।

বাবার মৃত্যুর কারণে ইন্টার মায়ামিও মেসিকে ছুটি দিয়েছে। ফলে লিগস কাপের গ্রুপ পর্বে মন্তেরেরির বিপক্ষে ম্যাচে তাকে দলে রাখা হয়নি। ওই ম্যাচে মেসির শুরুর একাদশে থাকার কথা ছিল। তবে মেসিকে ছাড়া ম্যাচটি হেরেছে মায়ামি। দে পলের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে হারতে হয় তাদের।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

শেষকৃত্য সম্পন্ন করার পর মেসির মায়ামিতে ফেরার কথা রয়েছে। তবে ক্লাব তার ফেরার ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চাইছে না। পরিবারের সঙ্গে প্রয়োজনীয় সময় কাটানোর সুযোগই দেয়া হবে তাকে।

এদিকে হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফুটবল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা এসেছে। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, নিজ শহরের রোসারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব ও সংগঠন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

ফুটবলজীবনে মেসির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোর একজন ছিলেন হোর্হে। আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও ছেলের ক্যারিয়ারের পেছনে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো ফুটবল বিশ্বে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement