ছবি: আপন দেশ
লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে কেন্দুরভাগ এলাকায় গ্যাস সরবরাহ লাইন লিকেজ হয়েছে। এতে লক্ষ্মীপুর জেলাব্যাপী গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ৫৮ ঘন্টা পার হলেও এখনো চালু করা সম্ভব হয়নি।
শুক্রবার (০৭ আগস্ট) রাত ৯ টার পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
এতে দুর্ভোগে পড়েছে জেলার পাঁচ হাজার গ্রাহক। ফলে রান্না-বান্নার কাজে ভোগান্তি পোহাচ্ছে গৃহিনীরা। এছাড়া ওই লাইনের আওতাধীন তিনটি সিএনজি গ্যাস পাম্পেও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, গত ৭ দিনে জেলায় গ্যাস লাইনে চাপ কম থানায় গ্যাস সংকট ছিল তীব্র। পরে শুক্রবার কিছু লাইনে গ্যাস বাড়লেও রাতে আবার লিকেট হয়ে সংকটের মধ্যে পড়ে।
আরও পড়ুন <<>> শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
লক্ষ্মীপুর বাখরাবাদ গ্র্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, গ্যাস পাইপ লাইন মেরামত করে সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ চলছে রোববার মধ্য রাত কাজ শেষ হতে পারে।
তিনি আরও জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরভাগের পশ্চিমে একটি ব্রিজের নীচে থাকা গ্যাসের পাইপলাইন লিকেজ হয়। এতে গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন রেখে শনিবার (০৮ আগস্ট) সকাল থেকে মেরামতের কাজ শুরু করা হয়েছে। পাইপলাইনটি পানির নীচে থাকায় মেরামতের কাজে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































