ছবি: আপন দেশ
যশোরের কেশবপুরে দীর্ঘদিন ধরে কাদা-পানিতে অনুপযোগী হয়ে থাকা একটি গ্রামীণ সড়ক সংস্কার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এতে কেশবপুরের জনগণের ভোগান্তি নিরসন হয়েছে।
দীর্ঘদিন সংস্কারের অভাবে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকায় একটি সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে স্থানীয়রা।
সোমবার (০৩ আগস্ট) কেশবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর উদ্যোগে প্রায় ১২০ ফুট সড়ক মেরামত ও পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করা হয়।
আরও পড়ুন<<>>পেটের ভেতরে ২ হাজার ৩০০ ইয়াবা, অতঃপর...
এ সময় উপজেলা ও ইউনিয়ন আনসার-ভিডিপির সদস্যরা নিজ উদ্যোগে মাটি ও ইট দিয়ে সড়ক সংস্কার করে। নালা কেটে সড়কে জমে থাকা পানি বের করার ব্যবস্থা করে। এতে সড়কটি পুনরায় চলাচলের উপযোগী হয়ে ওঠে। আনসার ও ভিডিপির জনকল্যাণমূলক এ কাজের ভূয়সী প্রশংসা করেছে স্থানীয় বাসিন্দারা।
তারা জানান, সড়কটি ঠিক হওয়ায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কেটেছে। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি গ্রামীণ অবকাঠামো রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন দায়িত্বশীল ভূমিকা সত্যিই প্রশংসনীয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































