Apan Desh | আপন দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫১, ৯ আগস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

ফাইল ছবি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (০৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয়।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে নিয়ে যায়। সিআইডি একটি মামলা তদন্ত করছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন <<>> সঠিক সময়ে আসেননি পরীমনি, পেছালো শুনানি

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন বলেন, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ডনকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলার নির্দেশ দেন। পরে মামলা দায়ের করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়