Apan Desh | আপন দেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডারের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪১, ৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৪৩, ৯ আগস্ট ২০২৬

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডারের বিরুদ্ধে পরোয়ানা

এম ইলিয়াস আলী ও সাইফুর রহমান। ফাইল ছবি

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডারের সম্পৃক্ততা পাওয়া গেছে। যে কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (০৯ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন।

এর আগে ইলিয়াস আলীকে গুমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) ট্রাইব্যুনালে এ আবেদন করা হয়।

আরও পড়ুন <<>> মহাস্থানগড়ে নির্মাণকাজে স্থিতাবস্থা, আপিলের অনুমতি

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইলিয়াস আলীর গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে তাকে গ্রেফতারর দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। এরপর থেকে তাদের আর কোনও সন্ধান পাওয়া যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়