Apan Desh | আপন দেশ

সাবেক আইজিপি শহিদুলসহ ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ৯ এপ্রিল ২০২৫

সাবেক আইজিপি শহিদুলসহ ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

২০১৬ সালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি একে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সাবেক এসপি জসিম উদ্দিন মোল­াকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল তাদের পৃথকভাবে সেফহোমে জিজ্ঞাসাবাদ করা হবে।

বুধবার (০৯ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউর গাজী এম এইচ তামিম, আব্দুস সাত্তার পালোয়ান।

২০১৬ সালের ২৪ মার্চ রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার তদন্তে সাবেক আইজিপি শহিদুল হক, আছাদুজ্জামান মিয়া ও জসিম উদ্দিন মোল­ার নাম উঠে আসায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনাল অনুমতি দিয়েছে।

এছাড়া, ট্রাইব্যুনাল এ মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ৭ মে দাখিলের নির্দেশ দিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান