এসিআই মোটরসের লোগো
এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জেনারেল ম্যানেজার, সেলস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। রোববার (২৬ জুলাই) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, লভ্যাংশ, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, কর্মদক্ষতা-ভিত্তিক প্রণোদনাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: জেনারেল ম্যানেজার, সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (মার্কেটিং বা ব্যবসায় শিক্ষা বিষয়ে বিবিএ/এমবিএ হলে অগ্রাধিকার দেয়া হবে)
অন্যান্য যোগ্যতা: সেলস মার্কেটিংয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ থেকে ১৫ বছর
আরও পড়ুন<<>>২৩ জেলায় জনবল নেবে আকিজ গ্রুপ
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, লভ্যাংশ, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, কর্মদক্ষতা-ভিত্তিক প্রণোদনা।
আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৬
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































