Apan Desh | আপন দেশ

মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ, আবেদন যেভাবে  

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ, আবেদন যেভাবে  

ছবি : আপন দেশ

বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস) পদে জনবল নিয়োগ দেয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। 

সম্প্রতি ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে কাজের জন্য প্রার্থীর সাংগঠনিক দক্ষতা, খুঁটিনাটি বিষয়ে মনোযোগ এবং পেশাগত এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগ তৈরির বিষয়ে আগ্রহ থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সরকার, সুশীল সমাজ, থিংকট্যাংক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পেশাজীবীদের নিয়ে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। 

এসব কর্মসূচির মাধ্যমে পেশাজীবীদের মধ্যে যোগাযোগ তৈরি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সম্পৃক্ততা জোরদারে কাজ করতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ইউএস এম্বাসি ঢাকার চাকরি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

চাকরির যোগ্যতা, দায়িত্ব ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস অ্যাম্বাসি ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে। 

আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৬

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়