Apan Desh | আপন দেশ

উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, ক্ষণেক্ষণে আটক সাতশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৩, ২ অক্টোবর ২০২৬

উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, ক্ষণেক্ষণে আটক সাতশতাধিক

ছবি: সংগৃহীত

ভারতে দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভ চলছে। এরই মধ্যে সেখানে ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।  বিভিন্ন স্থান থেকে সআটক করা হয়েছে আটক সাতশ’র বেশি নাগরিক।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন সংগঠন এ বিক্ষোভের আয়োজন করেছে। 

এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম অপারেটরগুলোকে যন্তর মন্তর ও তার আশপাশের দেড় কিলোমিটার এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রাখতে বলা হয়েছে।

গত তিন মাসের মধ্যে এ এলাকায় দ্বিতীয়বারের মতো ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হলো। এর আগে গত জুলাই মাসে এনইইটি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে একটি বিক্ষোভের সময়ও সেখানে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।-সূত্র: হিন্দুস্তান টাইমস।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়