ছবি: সংগৃহীত
আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। এ হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) এ হামলা চালানো হয়। নিহতদের সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাশাপাশি অভিযান চলাকালে সশস্ত্র এ গোষ্ঠীর গোপন আস্তানায় মজুদকৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংসও করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন <<>> চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেয়ার’ হুমকি ট্রাম্পের
তবে তা অস্বীকার করে এ ঘটনার তীব্র নিন্দা জানান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, কুনার ও হেলমান্দ প্রদেশে তিনটি বাড়িতে হামলা চালিয়েছে পাকিস্তান বাহিন। এসময় নারী ও শিশুসহ নিহত হন কমপক্ষে ৯ জন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































