Apan Desh | আপন দেশ

জ্বালানি তেল রফতানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২২, ২ অক্টোবর ২০২৬

জ্বালানি তেল রফতানি বন্ধ করল চীন

ফাইল ছবি, আপন দেশ

চীন তাদের দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল বা রিফাইন্ড ফুয়েল রফতানি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধাক্কা লাগবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

দেশের ভেতর মজুত বাড়িয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই বেইজিং এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশসহ গোটা এশিয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

চীনের বড় বড় তেল শোধনাগার বা রিফাইনারিগুলো অক্টোবর মাসের জন্য পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের সব চালান বাতিল বা স্থগিত করেছে। এ সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইনের মতো দেশগুলোতে। যারা জ্বালানির জন্য বড় অংশে চীনের ওপর ভরসা করে থাকে। 

আরও পড়ুন<<>>ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

এর আগেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও নানা সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করছিল। গত জুলাইয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও চীনের ভেতরের বাজারে জ্বালানি কমে যাওয়ায় বেইজিং আবার কড়াকড়ি আরোপ করল। 

বিশ্লেষকরা বলছেন, দেশের ভেতরের মজুত পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত চীন এ নিষেধাজ্ঞা তুলে নেবে না।

চীনের আকস্মিক এ পদক্ষেপে এশিয়ার বাজারে ডিজেলসহ অন্যান্য জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমনিতেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে টানাপোড়েন চলছে, তার ওপর চীনের এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়