Apan Desh | আপন দেশ

নেপালের বন্যায় এখনো নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

নেপালের বন্যায় এখনো নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ

ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তে বিধ্বংসী আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৬ জনে। দেশটিতে এখনো নিখোঁজ রয়েছে ৫ হাজারের বেশি মানুষ।

নেপালের পুলিশ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত চিতওয়ান, পূর্ব ও পশ্চিম নওয়ালপরাসি, নুয়াকোট, রাসুয়া, গোর্খা, ধাদিং এবং তানাহু থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন <<>> হরমুজে দুই মার্কিন জাহাজ-আট ট্যাংকারে ইরানের হামলা

এছাড়া শনাক্তের পর ১০২টি মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা শনাক্তকরণ সহজ করার লক্ষ্যে ডিএনএ নমুনা সংগ্রহ করছে। নির্ধারিত প্রোটোকল অনুযায়ী ১ হাজার ১৪৭টি অজ্ঞাতপরিচয় মৃতদেহ নিরাপদে মাটির নিচে রেখেছেন।

এদিকে, চীনের গণমাধ্যমগুলোর তথ্য মতে, তিব্বত সীমান্তে প্রাণহানি হয়েছে ৪৩ জনের। এখনও নিখোঁজ ৫ শতাধিক মানুষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়