Apan Desh | আপন দেশ

মোদির কাছে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা সেই তরুণী

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩২, ১ আগস্ট ২০২৬

মোদির কাছে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা সেই তরুণী

ছবি : সংগৃহীত

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ। কিন্তু ওই আন্দোলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রয়াত মায়ের বিরুদ্ধে আপত্তিকর ও অবমাননাকর স্লোগান দেয়া দেন এক তরুণী।

ওই ঘটনায় অভিযুক্ত তরুণীর একটি ক্ষমা প্রার্থনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে ওই তরুণীকে হাতজোড় করে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে ডোরাকাটা টি-শার্ট পরা তরুণীকে বলতে শোনা যায়, আন্দোলনস্থলে কিছু মানুষের প্ররোচনায় আমি প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক খারাপ কথা বলে ফেলেছিলাম। 

পুলিশের দায়ের করা এজাহারে অভিযুক্তের বয়স ২৫ বছর উল্লেখ করা হলেও, ভিডিওতে ওই তরুণী দাবি করেন যে তিনি নাবালিকা।

ওই তরুণীর ভাষ্য, আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়। এটি আমার প্রথম ও শেষ ভুল। আমি পুরো দেশের কাছে ক্ষমা চাচ্ছি। আমি অত্যন্ত লজ্জিত এবং নিজের মুখ দেখতে পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আহত

তবে প্রচারমাধ্যম সূত্রে জানানো হয়েছে, এ ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়