Apan Desh | আপন দেশ

মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩২, ৯ জুলাই ২০২৬

আপডেট: ১০:৩৩, ৯ জুলাই ২০২৬

মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি ইরানের

ছবি : সংগৃহীত

সম্প্রতি ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিমান হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত চারটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে আইআরজিসি। 

বৃহস্পতিবার (০৯ জুলাই) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।

বিবৃতিতে বলা হয়, কুয়েতের আরিফজান ও আলি আল সালেম এবং বাহরাইনের জুফাইর ও শেখ ইসা নামের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এ প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। এসব হামলায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। 

আইআরজিসি জানিয়েছে, সম্প্রতি মার্কিন যুদ্ধবিমানগুলো দক্ষিণ ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়, যাতে একজন প্রাণ হারান। এ ছাড়া উত্তর গোলস্তান প্রদেশের একটি সেতুতেও হামলা চালায় মার্কিন বাহিনী। মূলত সে আগ্রাসনের জবাবেই এ ত্বরিত পদক্ষেপ নেয়া হয়েছে।

আমেরিকাকে আরও কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী যদি আবারও এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি করে, তবে ইরানের  চূর্ণ-বিচূর্ণ করে দেয়ার মতো প্রতিক্রিয়া জানাবে। আরও বিস্তৃত অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোকেও এর আওতায় আনা হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় প্রতিবেশী ইরাকে যে নজিরবিহীন গণজোয়ার ও মানুষের ঢল নেমেছে, তাতেই আতঙ্কিত হয়ে পড়েছে ওয়াশিংটন। এ ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক ঘটনা থেকে বিশ্ববাসীর চোখ ফিরিয়ে রাখতে এবং নিজেদের ভয় ঢাকতেই মার্কিন প্রশাসন অত্যন্ত তাড়াহুড়ো করে ইরানের ওপর এ বিমান হামলা চালিয়েছিল।

আরও পড়ুন : জন্মস্থান মাশহাদে খামেনির দাফন আজ

আইআরজিসি বলেছে, আমেরিকার এ অপরাধগুলো বিশ্ববাসীকে আরও বেশি জাগ্রত করবে এবং বা মহাশয়তানের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch