Apan Desh | আপন দেশ

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৩, ২ জুলাই ২০২৬

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প 

ছবি : সংগৃহীত

আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (০১ জুলাই) ১০টা ২৭ মিনিটের দিকে কম্পনটি অনুভূত হয়। 

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা।

বিবৃতিতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান উচ্চ ভূকম্পনপ্রবণ অঞ্চলে অবস্থিত। ফলে দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনাতেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : আসছে পূর্ণ সূর্যগ্রহণ

দেশটিতে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে সাতজন নিহত এবং ১৫০ জন আহত হয়েছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়