Apan Desh | আপন দেশ

দক্ষিণ আফ্রিকার বস্তিতে হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৮, ১০ জুন ২০২৬

আপডেট: ১৫:২৯, ১০ জুন ২০২৬

দক্ষিণ আফ্রিকার বস্তিতে হামলা, নিহত ১২

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এক বস্তিতে সন্ত্রাসী হামলা হয়েছে। এ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত আরও ৯ জন। মঙ্গলবার (০৯ জুন) স্থানীয় পুলিশ এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার পর এ ঘটনা ঘটে। একটি গাড়িতে ১০ জনের বেশি সশস্ত্র ব্যক্তি ওই বস্তিতে হামলা চালায়।

পুলিশের মুখপাত্র কর্নেল ডিমাকাতসো নেভহুলুই বলেন, ঘটনাস্থলেই আটজন প্রাপ্তবয়স্ক পুরুষের মৃত্যু হয়। এছাড়াও আরও তিনজন প্রাপ্তবয়স্ক নারীকে তাৎক্ষণিক মৃত ঘোষণা করা হয়।

তিনি বলেন, অস্ত্রধারীরা বস্তির উভয় প্রবেশপথ দখল করে স্থানীয় জনগণের ওপর নির্বিচারে গুলি চালায়। পরে তারা একই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন <<>> মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আহতদের মধ্যে আরও একজন পরে হাসপাতালে মারা যান, ফলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, জাম্পার্স বস্তিতে সংঘটিত এ হামলার পর ১০ জনের বেশি সন্দেহভাজন হামলাকারীকে ধরতে অভিযান শুরু করা হয়েছে।

হামলাটি ঘটেছে ক্লিভল্যান্ড নামের একটি এলাকায়, যা জোহানেসবার্গ শহরের কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্বে অবস্থিত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়