Apan Desh | আপন দেশ

বস্তি

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

০৭:২৮ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

কড়াইল বস্তি জ্বলছেই

কড়াইল বস্তি জ্বলছেই

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন জ্নিবলছেই। মূলত, পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুনের খবর পেয়ে প্রথম ধাপে ৭টি ইউনিট পাঠানো হয়। কিন্তু সড়কে যানজটের কারণে ইউনিটগুলো সময় মতো পৌঁছাতে পারেনি। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে সেখানে পৌঁছায়। দ্বিতীয় ধাপে পাঠানো হয় আরও ৪টি ইউনিট। এগুলো পৌঁছায় ৬টা ২৫ মিনিটে। তৃতীয় ধাপে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। এরপর আরও ৫টি ইউনিট পাঠানো হয়।

১০:১৮ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

নগরীর বস্তি পোড়ার গন্ধ অভিন্ন, তদন্ত রিপোর্ট যায় অতলে

নগরীর বস্তি পোড়ার গন্ধ অভিন্ন, তদন্ত রিপোর্ট যায় অতলে

রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠা বস্তিতে কিছুদিন পরপরই আগুনে পোড়ার ঘটনা ঘটে থাকে। মোহাম্দপুর, কড়াইল, বনানী টিঅ্যান্ডটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি দিনের নয়। এরপর আজ হাজারীবাগের বস্তি। বিশেষ দিনে-রাতে এমন অঘটনে মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কোনো দুর্ঘটনার পর সাধারণত হোতাদের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন প্রভৃতি আয়োজন করে কিছুদিন বেশ সরব ভূমিকা পালন করা হয়। পরে বিষয়টি বিস্মৃতির অতলে হারিয়ে যায়। হাজারীবাগের ঘটনাও কি তেমনই-প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। এখানে আগুন লাগে। দ্রুততম সময়ের আগুনে মসজিদসহ প্রায় আড়াই শত মাদ্রাসা শিক্ষার্থীর ট্রাঙ্ক সব কিছু পুড়ে গেছে। ঈদের ছুটিতে যাওয়ার সময় প্রয়োজনীয় বইসহ মালামাল রেখে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছু্ক্ষাই হয়নি কিছুই। বলছিলেন-হাজারীবাগের ঝাউচরের আগুনে পুড়ে যাওয়া মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক ফরিদ আহমেদ।

০৫:০৮ পিএম, ১২ এপ্রিল ২০২৪ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement