ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর বিমান দুটি মাটিতে বিধ্বস্ত হলেও পাইলট ও ক্রুরা প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
রোববার (১৭ মে) আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোতে এ দুর্ঘটনা ঘটে।
আয়োজকদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। বিমানে থাকা চারজন ক্রু সদস্যই সময়মতো ইজেক্ট করে নিরাপদে অবতরণ করেন।
দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে যায়। মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় বিস্ফোরণ ঘটে এবং আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। একই সময় চারটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনাকবলিত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।
আরও পড়ুন : ঈদের বিশেষ ট্রেনের টিকিট কবে মিলবে, জানা গেল
এদিকে, দুর্ঘটনার পরপরই এয়ার শো বাতিল করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































