Apan Desh | আপন দেশ

ঈদের বিশেষ ট্রেনের টিকিট কবে মিলবে, জানা গেল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০১, ১৮ মে ২০২৬

ঈদের বিশেষ ট্রেনের টিকিট কবে মিলবে, জানা গেল

ছবি : আপন দেশ

ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকায় ২৮, ২৯ ও ৩০ মের কিছু টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে।

জানা গেছে, ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হলে পরবর্তী দুই দিনের অর্থাৎ ২৯ ও ৩০ মের ট্রেন টিকিট ঈদের তারিখ ঘোষণার পরপরই অনলাইনে উন্মুক্ত করা হবে। ফলে যাত্রীরা চাঁদ দেখার সিদ্ধান্তের পর নির্ধারিত সময়েই টিকিট সংগ্রহ করতে পারবেন।

এদিকে, ঈদ শেষে ঘরমুখো মানুষের রাজধানীতে ফেরা সহজ করতে ফিরতি যাত্রার টিকিট বিক্রির সময়সূচিও নির্ধারণ করেছে রেলওয়ে।

পরিকল্পনা অনুযায়ী, ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট, ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের ও ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারই টিকিট কিনতে পারবেন।

একজন সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত দেয়া যাবে না।

যাত্রীদের বাড়তি সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়